রান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি সহায়তা ও সমর্থন করতে ব্যর্থ হওয়া ন্যাটো মিত্রদের শাস্তির আওতায় আনতে বিভিন্ন বিকল্প পথ খুঁজছে ওয়াশিংটন। পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ই-মেইলে স্পেনকে জোট থেকে বহিষ্কার এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর যুক্তরাজ্যের দাবির বিষয়ে মার্কিন অবস্থান পর্যালোচনার মতো পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে অনেক দেশ সরাসরি সহায়তা করেনি। অনেক দেশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। এ ছাড়া আকাশসীমাও বন্ধ করে দিয়েছিল কয়েকটি দেশ। এই ‘অ্যাকসেস, বেসিং অ্যান্ড ওভারফ্লাইট’ (এবিও) অধিকার দিতে মিত্রদের অনীহা বা অস্বীকৃতিতে ওয়াশিংটন চরম হতাশ।

Categories: International

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *